www.ebiz-news.com, ebuisiness news, e news bd, eBIZ NEWS, public relations, PR, pr, Press Releasing firm, largest Bangladeshi

মুশফিক করাচিতে, দল পেলেন না ৬ জন

শেষ হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দুদিনের খেলোয়াড় ড্রাফট। ৫টি ফ্রাঞ্চাইজি নিজেদের মতো করে দল গড়ে নিলো। বাংলাদেশের চার খেলোয়াড় জায়গা করে নিয়েছেন পিএসএলে। শেষদিনে সিলভার ক্যাটাগরির ড্রাফটের সময় করাচি কিংস নিয়েছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে।
মুশফিক ছিলেন গোল্ডেন ক্যাটাগরিতে। কিন্তু সেখান থেকে তাকে কেউ না নেয়ায় চলে যান সিলভারে। সিলভারের খেলোয়াড়ের মূল্যমান ২৫ হাজার ডলার। আগের দিন প্লাটিনাম ক্যাটাগরি থেকে করাচি বেছে নিয়েছিল সাকিব আল হাসানকে। সাকিব ও মুশফিক তাই একই দলে খেলবেন। তামিম ইকবাল প্রথম দিনে পেশোয়ার জালমির হয়েছেন। মুস্তাফিজুর রহমানকে নিয়েছে লাহোর কালান্দার্স।
তবে ড্রাফটে থাকা বাংলাদেশের ছয় খেলোয়াড় দল পাননি। গোল্ডেন ক্যাটাগরিতে ছিলেন সৌম্য সরকার ও শাহরিয়ার নাফীস। আর সিলভার ক্যাটাগরিতে ছিলেন মুমিনুল হক, মাহমুদউল্লা, ইমরুল কায়েস ও এনামুল হক।
এদিন সিলভার থেকে ৫ ও এমার্জিং ক্যাটাগরি থেকে ২ ক্রিকেটার নেবার পর সব দলই হাত বাড়ায় বাড়তি ৪ খেলোয়াড়ের দিকে। ২০ জনের দল করেছে ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স। টাকা শেষ হয়ে যাওয়ায় ১৯ জনের দল গড়েছে করাচি কিংস ও কুয়েটা গ্লাডিয়েটর্স।
এদিন ইসলামাবাদে ইউনাইটেডের উল্লেখযোগ্য সংগ্রহ হলো বিপিএলের সেরা খেলোয়াড় আশার জাইদি ও পাকিস্তানের অফ স্পিনার সাঈদ আজমল। দুজনকেই বাড়তি খেলোয়াড় ড্রাফটের সময় নিয়েছে তারা।
করাচি কিংস মুশফিকের পাশাপাশি এদিন নিয়েছে শ্রীলঙ্কার ওপেনিং ব্যাটসম্যান তিলকারত্নে দিলশানকেও। এছাড়া পেসার সোহেল খান ও ব্যাটসম্যান ফাওয়াদ আলমকে নিয়েছে তারা।
পেশোয়ার জালমির এদিনের উল্লেখযোগ্য কেনা হলো ব্র্যাড হজ, আব্দুর রেহমান ও ইমরান খান জুনিয়র। কুয়েটা গ্লাডিয়েটর্স এদিন দুই বিদেশি কুমার সাঙ্গাকারা ও মোহাম্মদ নবিকে নিয়েছে। লাহোর কালান্দার্স নিয়েছে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলি ও ভুলে যাওয়া অল রাউন্ডার আব্দুল রাজ্জাককে। ২০১৬ সালের ৪ থেকে ২৪ ফেব্রুয়ারি দুবাই ও শারজায় বসবে পিএসএলের প্রথম আসর।
ড্রাফট শেষে পিএসএলের দলগুলো:
ইসলামাবাদ ইউনাইটেড: শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বদ্রি, মোহাম্মদ ইরফান, ব্রাড হ্যাডিন, শারজিল খান, মোহাম্মদ সামি, খালিদ লতিফ, বাবর আজম, ইমরান খালিদ, কামরান গুলাম, উমর আমিন, স্যাম বিলিংস, রুম্মন রইস, আমাদ বাট, আশার জাইদি, সাঈদ আজমল, হুসাইন তালাত।
করাচি কিংস: শোয়েব মালিক, সাকিব আল হাসান, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, রবি বোপারা, লেন্ডল সিমন্স, মোহাম্মদ আমির, বিলাওয়াল ভাট্টি, জেমস ভিন্স, ইফতেখার আহমেদ, নুমান আনোয়ার, মুশফিকুর রহিম, উসামা মির, সোহেল খান, মির হামজা, সাফিউল্লা বাংঘাস, তিলকারত্নে দিলশান, শাহজাইব হাসান, ফাওয়াদ আলম।
পেশোয়ার জালমি: শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডানম তামিম ইকবাল, জুনায়েদ খান, জিম অ্যালেনবাই, আমের ইয়ামিন, ডাইড মালান, ইমরান খান জুনিয়র, শহিদ উইসুফ, আব্দুর রেহমান, মুসাদিক আহমেদ, হাসান আলি, মোহাম্মদ আসগর, ব্র্যাড হজ, ইসরারুল্লা, তাজ ওয়ালি।
কুয়েটা গ্লাডিয়েটর্স: কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনোয়ার আলি, জ্যাসন হোল্ডার, লুক রাইট, জুলফিকার বাবর, উমর গুল, এল্টন চিগুম্বুরা, বিলাল আসিফ, আসাদ শফিক, মোহাম্মদ নওয়াজ, সাদ নাসিম, মোহাম্মদ নবি, আকবর উর রহমান, বিসমিল্লা খান, কুমার সাঙ্গাকারা, আইজাজ চিমা, রমিজ রাজা জুনিয়র।

লাহোর কালান্দার্স: ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়েব মাকসুদ, মুস্তাফিজুর রহমান, কেভন কুপার, ক্যামেরন ডেলপোর্ট, জাফর গোহার, হাম্মাদ আজম, জিয়া উল হক, জোহাইব খান, আজহার আলি, নাভিদ ইয়াসিন, আদনান রাসুল, আব্দুল রাজ্জাক, মুখতার আহমেদ, এহসান আদিল, ইমরান বাট।

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment

মুশফিক করাচিতে, দল পেলেন না ৬ জন