www.ebiz-news.com, ebuisiness news, e news bd, eBIZ NEWS, public relations, PR, pr, Press Releasing firm, largest Bangladeshi

'ধানের শীষ মার্কার প্রতি সম্মান জানিয়ে এর পক্ষে কাজ করুন'


আসন্ন পৌরসভা নির্বাচনে ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে কাজ করতে খ্রিস্টান সম্প্রদায়সহ সকলের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ রাত ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, আপনারা যে যেখানে রয়েছেন বিএনপির প্রতীক ধানের শীষ মার্কার প্রতি সম্মান জানিয়ে এর পক্ষে কাজ করুন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে বসবাস করবে। কারো প্রতি কোন ধরনের বৈষম্য করা হবে না। এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment

'ধানের শীষ মার্কার প্রতি সম্মান জানিয়ে এর পক্ষে কাজ করুন'